Published : 24 Sep 2024, 07:20 PM
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় বজ্রপাতে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বিকাল ৪টার দিকে উপজেলার সাহেবের আলগা ইউনিয়নে এ ঘটনা ঘটে বলে ওই ইউনিয়নের চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন জানান।
মৃত কাজলী আক্তার (১০) ওই ইউনিয়নের হকের চরের আব্দুল কাদেরের মেয়ে।
স্থানীয়রা জানান, বিকালে বৃষ্টি আসার আগে মা নূরিণা বেগমের সঙ্গে কাজলী চর থেকে গরু আনতে যায়। এ সময় বজ্রপাতে কাজলী ও তাদের গরুটি মারা যায়।
তবে শিশুটির মা নূরিণা বেগম সুস্থ আছেন বলে জানা গেছে।