১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

নোয়াখালীতে বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৪ কাউন্টারকে জরিমানা

এ সময় যাত্রীদের কাছ থেকে আদায় কারা অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়া হয়।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2026, 04:59 PM

Updated : 11 Sep 2026, 03:19 PM

ঈদের পর নোয়াখালী থেকে ঢাকাগামী বাস যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

এ সময় চারটি বাস কাউন্টারকে জরিমানা এবং যাত্রীদের কাছ থেকে আদায় কারা অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়া হয়।

সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের চৌমুহনী পৌর আধুনিক বাস টার্মিনালে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সেজান আহম্মেদ।

তিনি বলেন, ঈদ শেষে কর্মস্থলে ফেরা যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে সারা পরিবহন, ইকোনা পরিবহন, লাল সবুজ পরিবহন ও একুশে পরিবহন বাস কাউন্টারকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।

সেইসঙ্গে যাত্রীদের কাছ থেকে আদায় করা অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এ ছাড়া বাড়তি ভাড়া আদায় করা হলে আবার শাস্তির আওতায় আনা হবে বলে সতর্ক করা হয়।

অভিযানে সহকারী কমিশনার মুকসুদুস সালেহীনসহ বিআরটিএ’র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।