নির্বাচনের আগে ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র, বোমা উদ্ধার
এর মধ্যে রয়েছে- দুটি দেশীয় ওয়ান শুটারগান, শটগানের ১০টি গুলি ও পাঁচটি হাতবোমা।
নির্বাচনের আগে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহর থেকে অস্ত্র, গুলি ও হাতবোমা উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
র্যাব-৯ ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. নূরনবী বুধবার বলেন, মঙ্গলবার মধ্যরাতে শহরের শিমরাইলকান্দি এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
এর মধ্যে রয়েছে- দুটি দেশীয় ওয়ান শুটারগান, শটগানের ১০টি গুলি ও পাঁচটি হাতবোমা।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। র্যাবের বোমা নিষ্ক্রিয় দল হাতবোমাগুলো নিষ্ক্রিয় করেছে। আর উদ্ধার করা অস্ত্র-গুলি সদর মডেল থানায় জমা দেওয়া হয়েছে।
