০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

চুয়াডাঙ্গায় যুবলীগ নেতার বাড়িতে আগুন, ৪ মরদেহ

এ ছাড়া আওয়ামী লীগের কার্যালয় ও বেশ কয়েকজন নেতার বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2024, 12:06 AM

Updated : 26 Aug 2026, 10:11 AM

চুয়াডাঙ্গায় জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আরেফিন আলম রঞ্জুর বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। পরে সেখান থেকে চারটি মরদেহ উদ্ধার করা হয়। 

রোববার বিকালে রঞ্জুর সিনেমা হলপাড়ার বাসায় এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে আরও অন্তত ১০ জন আহত হয়েছেন।

তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। 

এ ছাড়া আওয়ামী লীগের কার্যালয় ও বেশ কয়েকজন নেতার বাড়িতে অগ্নিসংযোগ করা হয়।

চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভেল ডিফেন্সের স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম সরকার বলেন, “সিনেমা হলপাড়ার একটি বাড়িতে আগুন দেওয়া হয়েছে। এ ঘটনায় ঘরে থাকা চারজন পুড়ে মারা গেছেন। তাদের পরিচয় পাওয়া যায়নি।”

তিনি বলেন, জেলা আওয়ামী লীগের কার্যালয়, চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দারের বাসভবন, তার ভাই আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনের বাসভবন, আওয়ামী লীগ নেতা শহরের ঈদগা পাড়ার সালাউদ্দিন ও লোটাসের বাড়িতেও অগ্নিসংযোগ করা হয়েছে। 

এ ছাড়া রয়েল পরিবহনের কার্যালয় ভাঙচুর করে আসবাবপত্রে আগুন দেওয়া হয়েছে। সিনেমা হলপাড়ার আওয়ামী লীগ নেতা দিলীপ কুমার আগরওয়ালার নিজস্ব দলীয় কার্যালয়ও আগুনে পোড়ানো হয়েছে।