Published : 07 Jun 2026, 06:58 PM
শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত এলাকায় ‘পুশইনের’ চেষ্টা রুখে দেওয়ার দাবি করেছে বিজিবি। একই সঙ্গে স্থানীয়দের সতর্ক থাকতে মাইকিং করা হয়েছে।
বিজিবি-৩৯ ময়মনসিংহ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নুরুল আমিন বায়েজীদ এ তথ্য জানান।

বিজিবি জানায়, বিএসএফ-২২ ব্যাটালিয়নের বাবুরামবিল ক্যাম্পের আওতাধীন চেরাংপাড়া এলাকা দিয়ে পাঁচ-ছয় জনকে শুক্রবার জুমার পর ঠেলে দেওয়ার পরিকল্পনা ছিল। বিজিবি সেটি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে। পরে বিজিবি এবং স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় এই অপপ্রয়াস প্রতিরোধ করা হয়েছে।
একই সঙ্গে ৩৯ বিজিবির সব বিওপিতে জনবল বৃদ্ধি করা হয়েছে, ‘পুশইন’ প্রতিরোধে ২৪ ঘণ্টা দায়িত্ব পালন এবং টহল দলকে সর্বোচ্চ সতর্কতামূলক অবস্থায় রাখা হয়েছে। এ ছাড়া সোর্স নিয়োগের মাধ্যমে বাংলাদেশি দালালদের পরিচয় নিশ্চিত করে গ্রেপ্তারের প্রচেষ্টা চলমান রয়েছে।
৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নুরুল আমিন বায়েজীদ বলেন, সীমান্তে মাদক, চোরাচালান ও অনুপ্রবেশ রোধে বিজিবি কঠোর নীতি অনুসরণ করছে।