২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে বাইক নিয়ন্ত্রণ হারিয়ে গেল ২ বন্ধুর প্রাণ

এ ঘটনায় আরেক বন্ধু ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2025, 07:25 PM

Updated : 26 Aug 2026, 11:48 AM

রাজবাড়ীর পাংশায় নিয়ন্ত্রণ হারিয়ে বাইক আরোহী দুই বন্ধুর প্রাণ গেছে; আহত হয়েছেন একজন। 

বুধবার বিকালে উপজেলার মৌরাট ইউনিয়নের পাংশা-লাঙ্গলবাধ সড়কে রুপিয়াট মাদ্রাসা এলাকায় এ ঘটনা ঘটে বলে পাংশা মডেল থানার ওসি মো. সালাউদ্দিন জানান।

নিহতরা হলেন, উপজেলার সরিষা ইউনিয়নের বিলজানিয়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে শুভ (১৮) ও একই ইউনিয়নের খান্দুয়া গ্রামের মিলনের ছেলে নিলয় (২২)।

আহত রিফাত (১৮) জাগির বাগলি গ্রামের মন্জুরের ছেলে। তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

নিহতদের স্বজনদের বরাতে ওসি সালাউদ্দিন বলেন, “বিকালে তিন বন্ধু বাইক নিয়ে ঘুরতে বের হয়েছিল। বাড়ি ফেরার পথে মৌরাট ইউনিয়নের পাংশা -লাঙ্গলবাধ সড়কে রুপিয়াট এলাকায় পৌঁছলে তাদের বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে মাদ্রাসার সীমানা প্রাচীরে ধাক্কা খায়। এতে গুরুতর আহত তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ‌্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক  শুভ ও নিলয়কে মৃত ঘোষণা করেন।”

ওসি সালাউদ্দিন আরও বলেন, “এ বিষয়ে আইনগত ব‌্যবস্থা প্রক্রিয়াধীন।”