১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

গাইবান্ধায় কষ্টি পাথর সদৃশ মূর্তি উদ্ধার

বিশেষজ্ঞ দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করার আগে মূর্তিটি কষ্টি পাথরের কিনা বলা যাচ্ছে না, বলেন ওসি।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2025, 10:12 PM

Updated : 26 Aug 2026, 02:13 PM

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় কষ্টি পাথর সদৃশ্য মূর্তি উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার বিকাল ৫টার দিকে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের ফকিরগঞ্জ গ্রাম থেকে মূর্তিটি উদ্ধার করা হয় বলে গোবিন্দগঞ্জ থানার এসআই আখতারুজ্জামান জানান।

তিনি বলেন, গোপন সংবাদে ওই গ্রামের রেজাউল করিমের বসতবাড়ি থেকে মূর্তিটি উদ্ধার করা হয়; যার ওজন প্রায় ৫ কেজি। অভিযানের খবর পেয়ে বাড়ির লোকজন পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, উদ্ধার মূর্তিটি দেখতে কষ্টি পাথরের মত। কিন্তু বিশেষজ্ঞ দিয়ে পরীক্ষা-নিরীক্ষার আগে কিছু বলা যাচ্ছে না। 

এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানান ওসি বুলবুল।