২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে পাওনা ২০ টাকা চাওয়ায় পান ব্যবসায়ীকে ‘গলাটিপে’ হত্যার অভিযোগ

৩০ টাকার পান কেনার পর ১০ টাকা দিলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2026, 09:33 PM

Updated : 26 Aug 2026, 03:41 PM

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় পান বিক্রির পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক ব্যবসায়ীকে ‘গলাটিপে’ হত্যার অভিযোগ ওঠেছে।

সিংগাইর থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, শুক্রবার উপজেলার জয়মন্টপ ইউনিয়নের জয়মন্টপ মাছ বাজারে এ ঘটনা ঘটে। 

নিহত শ্রীবাস চন্দ্র সাহা (৫৫) সাভারের মধ্যেপাড়া এলাকার বাসিন্দা। তিনি পান বিক্রি করতেন।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, ইশা মোল্লা নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে শ্রীবাস সাহার কাছ থেকে পান কিনতেন। শুক্রবার দুপুরে তিনি ৩০ টাকার পান কেনেন এবং ১০ টাকা পরিশোধ করেন। বাকি ২০ টাকা চাইলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে ইশা মোল্লা তাকে গলা চেপে ধরেন এবং মারধর করেন বলে অভিযোগ ওঠে। এর কিছুক্ষণ পর শ্রীবাস সাহা অসুস্থ হয়ে পড়েন। পরে তার মৃত্যু হয়।

অভিযোগের বিষয়ে বক্তব্য নিতে ইশা মোল্লার বাড়িতে গেলেও তাকে পাওয়া যায়নি।

সিংগাইর থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, নিহতের ছেলে দীপ্ত সাহাকে থানায় ডাকা হয়েছিল। তিনি শনিবার থানায় এসেছিলেন। তবে এখনো কোনো লিখিত অভিযোগ দেননি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।