ময়মনসিংহে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল যুবকের
বৃষ্টির মধ্যে রুবেল বাড়ির পাশে খালে মাছ ধরতে গিয়েছিলেন।
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার কামারিয়া ইউনিয়নের ইসলামপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান কামারিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা ফাতরুল আমিন।
নিহত রুবেল মিয়া (২৮) ওই এলাকার মোহাম্মদ আলীর ছেলে।
উদ্যোক্তা ফাতরুল আমিন বলেন, সকাল থেকেই থেমে থেমে ভারি বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির মধ্যে রুবেল বাড়ির পাশে খালে মাছ ধরতে যান। এ সময় হঠাৎ বজ্রপাত হলে রুবেল আহত হন।
স্থানীয়রা টের পেয়ে রুবেলকে উদ্ধার হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।
খবর পেয়ে স্বজনরা রুবেলের মৃতদেহ বাড়িতে নিয়ে গেছেন বলে জানান ফাতরুল আমিন।
