‘আওয়ামী লীগকে সংগঠিত করার চেষ্টা’: ময়মনসিংহে ২ নেতা গ্রেপ্তার
ওসি বলেন, আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হয়েছে।
ময়মনসিংহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার সকালে নগরীতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে কোতোয়ালি মডেল থানার ওসি মো. শিবিরুল ইসলাম জানান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের সাবেক সংসদ সদস্য ফাহিম গোলন্দাজ বাবেলের ব্যক্তিগত সহকারী (পিএস) ও উপজেলা আওয়ামী লীগ নেতা আজাহারুল ইসলাম টিটু (৪৪) এবং ময়মনসিংহ মহানগর মজিব সেনা কমিটির সভাপতি ও নগরীর নতুন বাজারের নবাবী রেস্টুরেন্টের মালিক মাহাবুবুল ইসলাম মাহাবুব (৪৮)।
ওসি বলেন, আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হয়েছে। আদালত তাদের কারাগারে পাঠিয়েছে।
২৫ জুন আওয়ামী লীগ নেতাদের সংগঠিত করার অভিযোগে নগরীর রামবাবু রোড এলাকা থেকে গ্রেপ্তার হন ক্যাপিটাল কলেজ, ময়মনসিংহের অধ্যক্ষ মনোয়ার হোসেন খান মিনার। তিনি জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহসভাপতি।
২৬ জুন রাতে কোতোয়ালি মডেল থানার এএসআই কাইয়ুম মিয়া বাদী হয়ে সন্ত্রাস দমন আইনে একটি মামলা করেন। টিটু ও মাহাবুবকে সেই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
আরও পড়ুন:
