২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ৩

একজন ঘটনাস্থলেই মারা যান, আরেকজনের মৃত্যু হয় হাসপাতালে, বলছে পুলিশ।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2025, 11:03 AM

Updated : 26 Aug 2026, 02:11 PM

খুলনার ডুমুরিয়া উপজেলায় ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে তিনজনের প্রাণ গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয় জন।

সোমবার সকাল ৯টার দিকে উপজেলার জিলেরডাঙ্গা এলাকার খুলনা-সাতক্ষীরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে ডুমুরিয়া থানার ওসি মো. মাসুদ রানা জানান।

হতাহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। 

আহতদের ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি বলেন, “খুলনা থেকে ডুমুরিয়াগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজন নিহত হন। খবর পেয়ে ডুমুরিয়া ফায়ার স্টেশনের একটি ইউনিট গিয়ে উদ্ধার কাজ শুরু করে।”

আহতদের মধ্যে একজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক ছিল বলে এ পুলিশ কর্মকর্তা জানান।  

খর্নিয়া হাইওয়ে পুলিশের ওসি শেখ মো. নুরুজ্জামান চানু বলেন, “দুর্ঘটনার পর একজন ঘটনাস্থলেই মারা যান। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আরেকজনের মৃত্যু হয়।”

নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।