২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল শিক্ষকের

রাজশাহী থেকে চিলাহাটিগামী ‘বরেন্দ্র এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়েন তিনি।

জয়পুরহাটে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল শিক্ষকের
ফারুক হোসেন হারুঞ্জা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2025, 10:03 PM

Updated : 26 Aug 2026, 02:14 PM

জয়পুরহাট সদর উপজেলায় ট্রেনে কাটা পড়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষক নিহত হয়েছেন।

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পুরানাপৈল রেলগেটে এ ঘটনা ঘটে বলে জানান জয়পুরহাট সদর থানার ওসি তামবিরুল ইসলাম।

নিহত ফারুক হোসেন (৫০) কালাই উপজেলার হারুঞ্জা গ্রামের লুৎফর রহমানের ছেলে। তিনি হারুঞ্জা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

ওসি তামবিরুল ইসলাম বলেন, সন্ধ্যার দিকে ফারুক রেলগেট থেকে প্রায় ১০০ গজ উত্তর দিকে রেললাইন পার হচ্ছিলেন। এ সময় রাজশাহী থেকে চিলাহাটিগামী ‘বরেন্দ্র এক্সপ্রেস’ ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

যেহেতু এটি রেলের ব্যাপার তাই সান্তাহার জিআরপি পুলিশসহ স্থানীয় ফায়ার সার্ভিস স্টেশনকে জানানো হয়েছে বলে জানান তিনি।

উদ্ধারের পর আইনি প্রক্রিয়া শেষে রাতেই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করেছে জিআরপি পুলিশ।