২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে চোখ উপড়ে পাহারাদারকে হত্যা

মুসলিমপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া জানান।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2025, 08:04 PM

Updated : 26 Aug 2026, 05:13 PM

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় এক পাহারাদারকে চোখ উপড়ে হত্যা করা হয়েছে।  

রোববার সকালে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের মুসলিমপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া জানান।

নিহত তোজাম্মেল হক তোজু ওই ইউনিয়নের পারদিলালপুর গ্রামের প্রয়াত জোনাব আলীর ছেলে। তিনি গ্রামের মাঠের পুকুর পাহারা দিতেন। 

পুলিশ জানায়, শনিবার রাতের কোনো একসময় তাকে হত্যা করা হয়েছে। হত্যার রহস্য উদঘাটনে তদন্ত চলছে।