২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সনদ ছাড়াই ক্লিনিকে রোগী দেখায় চিকিৎসককে লাখ টাকা জরিমানা

অনিয়মের কারণে মর্ডান ক্লিনিককেও ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2026, 11:11 PM

Updated : 11 Sep 2026, 03:45 PM

চিকিৎসা সনদ ছাড়াই বগুড়া শহরে একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে রোগী দেখার দায়ে একজনকে লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

বৃহস্পতিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আজাদ হোসেনের নেতৃত্বে শহরের মডার্ন ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে এই অভিযান পরিচালনা করা হয়। 

আজাদ হোসেন বলেন, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) নিবন্ধন ছাড়াই রোগীদের অ্যান্টিবায়োটিক ওষুধ ও নানা পরীক্ষা-নিরীক্ষার পরামর্শ দেওয়ায় এনামুল হককে এক লাখ টাকা জরিমানা করা হয়। 

অভিযানের সময় ক্লিনিকে কোনো স্থায়ী চিকিৎসক ও নিবন্ধিত নার্স পাওয়া যায়নি। এ ছাড়া পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট সংরক্ষণের প্রয়োজনীয় রেকর্ড পাওয়া যায়নি। প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ পরিবেশও স্বাস্থ্যসম্মত ছিল না। এসব অনিয়মের কারণে ক্লিনিকটিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

সিভিল সার্জন কার্যালয় এবং পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আজাদ হোসেন বলেন, “জনস্বার্থে ভুয়া চিকিৎসক ও অনিয়মকারী স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”