২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া পথে ফেরি বন্ধ

রাত ১০টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে বলে বিআইডব্লিউটিসির ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক জানান।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2025, 11:22 PM

Updated : 26 Aug 2026, 05:22 PM

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া পথে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

রোববার রাত ১০টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে বলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক (ডিজিএম) আব্দুস সালাম জানান।

তিনি বলেন, রাত ৯টা থেকে কুয়াশার কারণে এ নৌপথে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। সাড়ে ৯টার দিকে কুয়াশা তীব্র আকার ধারণ করলে চ্যানেলের বিকন বাতি এবং মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না।

“পরে ১০টার দিকে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়। তবে মাঝ নদীতে কোনো ফেরি আটকে নেই।”

আব্দুস সালাম বলেন, কুয়াশার তীব্রতা কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে।