২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেশি দামে ডিম বিক্রিতে সিরাজগঞ্জে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

জনস্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সহকারী পরিচালক।

বেশি দামে ডিম বিক্রিতে সিরাজগঞ্জে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা
ডিমের বাজারে অস্থিরতা সৃষ্টি ঠেকাতে রায়গঞ্জ ও উল্লাপাড়া উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2024, 10:48 PM

Updated : 26 Aug 2026, 10:37 AM

ডিমের বাজারে অস্থিরতা সৃষ্টি এবং সরকার নির্ধারিত মূল্যে ডিম বিক্রি না করাসহ বিভিন্ন অপরাধে সিরাজগঞ্জে সাত প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার দুপুরে রায়গঞ্জ ও উল্লাপাড়া উপজেলায় অধিদপ্তরের সিরাজগঞ্জের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মাহমুদ হাসান রনির নেতৃত্বে চালানো অভিযানে এ জরিমানা করা হয়।

সহকারী পরিচালক রনি বলেন, বেশি দামে ডিম বিক্রি, ক্যাশ মেমো না দেওয়া এবং পাইকারি দোকানে সরবরাহ না করে ডিমের বাজারে অস্থিরতা সৃষ্টির অপরাধে রায়গঞ্জের ধুবিল এলাকার সেতু পোল্ট্রি অ্যান্ড ডেইরি ফার্মকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। 

এছাড়া সলঙ্গা বাজারের মোহন্ত স্টোর, হাসান স্টোর ও প্রণয় ডিমের আড়ৎ মালিককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়।

এর আগে উল্লাপাড়া উপজেলার মোহনপুর বাজারে অভিযান চালিয়ে মুন অ্যাগ্রোভিট পোল্ট্রি খামার ২০ হাজার টাকা, কোরবান ডিমের আড়ত ১০ হাজার টাকা এবং সিরাজ ডিমের আড়ত মালিকের কাছে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। 

জনস্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।