নাটোরে দোকানের সব মোবাইল নিয়ে গেছে চোর
“দোকানে অন্তত ১৫ থেকে ১৬ লাখ টাকার বিভিন্ন কোম্পানির মোবাইল ফোন রাখাছিল “
নাটোরে শহরের একটি মোবাইল ফোনের দোকান থেকে সব মোবাইল নিয়ে গেছে চোর।
মঙ্গলবার রাতের কোনো এক সময় শহরের মসজিদ মার্কেটে রোজ টেলিকমে এই চুরির ঘটনা ঘটে বলে জানান সদর থানার পরিদর্শক মো. মাহাবুর রহমান।
রোজ টেলিকমের স্বত্বাধিকারী ইশতিয়াক আহমেদ শুভ বলেন, “বুধবার সকালে গিয়ে দেখি দোকানের তালা খোলা। শাটার তুলে ভিতরে গিয়ে দেখি সব মোবাইল ফোন চুরি হয়ে গেছে।
তিনি আরও বলেন, “দোকানে অন্তত ১৫ থেকে ১৬ লাখ টাকার বিভিন্ন কোম্পানির মোবাইল ফোন রাখাছিল। এ ব্যাপারে সদর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।”
পরিদর্শক মাহাবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আলামত সংগ্রহ করেছে। দ্রতই চোর শনাক্ত এবং মোবাইল ফোন উদ্ধার করা সম্ভব হবে।
