১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মাদারীপুরে বাসের ধাক্কায় মাহেন্দ্র যাত্রী নিহত

রাজৈরের আমগ্রামের দরবারে আউলিয়া শাফিয়া শরীফের অনুষ্ঠান শেষে তিন চাকার মাহেন্দ্র গাড়িতে করে মাদারীপুর শহরে ফিরছিলেন কয়েকজন।

মাদারীপুরে বাসের ধাক্কায় মাহেন্দ্র যাত্রী নিহত
মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত শাহ আলম মাতুব্বরের স্বজনদের আহাজারি।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2025, 05:43 PM

Updated : 26 Aug 2026, 02:30 PM

মাদারীপুরে তিন চাকার মাহেন্দ্র গাড়িতে বাসের ধাক্কায় এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় আরও চারজন আহত হয়েছেন। 

রোববার ভোরে মাদারীপুর শহরের ইটেরপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন মাদারীপুর থানার ওসি আদিল হোসেন।

নিহত শাহ আলম মাতুব্বর (৫০) মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি গ্রামের হোসেন মাতুব্বরের ছেলে। তিনি মাদারীপুর আদালত চত্বরের একটি দোকানে চা বিক্রি করতেন।

নিহতের পরিবারের বরাতে ওসি বলেন, শনিবার রাতে রাজৈর উপজেলার আমগ্রামের দরবারে আউলিয়া শাফিয়া শরীফের অনুষ্ঠান শেষে তিন চাকার মাহেন্দ্র গাড়িতে করে মাদারীপুর শহরে ফিরছিলেন কয়েকজন। তারা ইটেরপুল পৌঁছালে একটি দ্রুতগামী বাসের ধাক্কায় ৫ জন মাহেন্দ্র যাত্রী আহত হন। 

তাদের উদ্ধার করে মাদারীপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে শাহ আলম মাতুব্বরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত‌্যু হয়।

ওসি আর বলেন, লাশ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থার প্রক্রিয়া চলছে।