২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওভারটেক করতে গিয়ে মহাসড়ক ছেড়ে বাস খাদে, অল্পে রক্ষা যাত্রীদের

ঢাকা-সিলেট মহাসড়কে কুট্টাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2026, 04:33 PM

Updated : 26 Aug 2026, 05:31 PM

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে; এতে ১২ যাত্রী আহত হয়েছেন।  

ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার কুট্টাপাড়ায় বুধবার দুপুর ২টায় এ দুর্ঘটনা ঘটে বলে খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীর আলম জানান।

তাৎক্ষণিকভাবে আহতদের নাম-ঠিকানা জানা যায়নি।

ওসি জাহাঙ্গীর আলম বলেন, “মাধবপুর থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী লোকাল দিগন্ত পরিবহনের বাসটি অন্য একটি যানকে ওভারটেক করার সময় খাদে পড়ে যায়। এতে বাসে থাকা ১০-১২ জন আহত হয়।”

আহতদের চিকিৎসার জন্য সদর ও সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।