২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লুটের অস্ত্র-গুলি উদ্ধারের পর র‌্যাবকে ফিরিয়ে দিল সেনাবাহিনী

সোমবার যাত্রাবাড়ী র‌্যাব-১০ ক্যাম্প কর্মকর্তাদের ডেকে নিয়ে সেগুলো হস্তান্তর করা হয়।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2024, 02:11 AM

Updated : 10 Sep 2026, 12:15 PM

ঢাকার যাত্রাবাড়ীতে র‍্যাব-১০ কার্যালয় থেকে লুটকালে উদ্ধার ৬০টি আগ্নেয়াস্ত্র, চার হাজার গুলি র‍্যাবের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী। 

সোমবার সকালে নরসিংদীর মোসলেহ উদ্দিন ভূঁইয়া সেনা ক্যাম্পে র‍্যাব-১০ এর কর্মকর্তাদের কাছে এসব অস্ত্র-গোলাবারুদ হস্তান্তর করা হয় বলে জানান ক্যাম্পটির দায়িত্বে থাকা লেফটেনেন্ট কর্নেল মোহাম্মদ ফাহিম মাহবুব। 

তিনি আরও জানান, ৫ অগাস্ট ঢাকার যাত্রাবাড়ী র‍্যাব-১০ এর কার্যালয় থেকে লুট করার সময় সেনাবাহিনী বিভিন্ন মডেলের ৬০টি আগ্নেয়াস্ত্র এবং চার হাজার গুলি উদ্ধার করে।

সোমবার যাত্রাবাড়ী র‌্যাব-১০ ক্যাম্প কর্মকর্তাদের ডেকে নিয়ে সেগুলো হস্তান্তর করা হয়।

এসময় নরসিংদী জেলা প্রশাসনের সহকারী কমিশনার সারোয়ার আলম, ক্যাপ্টেন ফাহিম মোহাম্মদ আহবাব, ক্যাপ্টেন মো. রকিবুল আলম, ক্যাপ্টেন আব্দুল্লাহ-হিল তাহমিদসহ সেনাবাহিনী ও র‍্যাব সদস্যরা ছিলেন।