টাঙ্গাইলে বাস-অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত
নলহরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে ধনবাড়ী থানার ওসি নূরুস সালাম সিদ্দিক জানিয়েছেন।
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।
মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় উপজেলার নল্যা বাসস্ট্যান্ডের নলহরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে ধনবাড়ী থানার ওসি নূরুস সালাম সিদ্দিক জানিয়েছেন।
নিহতরা হলেন- ধনবাড়ী উপজেলার সেনবাড়ী গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে অটোরিকশার চালক আকবর আলী (৫৫), অটোরিকশার যাত্রী জামালপুরের বাংগালীপাড়া গ্রামের মৃত তোরাব আলী মুন্সীর ছেলে মো. ওমর ফারুক (৫০) এবং সরিষাবাড়ী উপজেলার কামরাবাদ গ্রামের আব্বাস মিয়ার ছেলে মো. খোকন মিয়া (৬০)।
পুলিশ জানায়, জামালপুর থেকে যাত্রী নিয়ে অটোরিকশাটি মধুপুর যাচ্ছিল। নলহরা এলাকায় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহি বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিন নিহত হন।
