রাজশাহী টিভি সাংবাদিক অ্যাসোসিয়েশনের নেত্রত্বে জাহিদ-রকি
পরে নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রাজশাহী টেলিভিশন সাংবাদিক অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে।
বুধবার রাতে রাজশাহীর একটি কনভেনশন সেন্টার সংগঠনের সাধারণ সভায় এক বছর মেয়াদের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়।
সভায় সর্বসম্মতিক্রমে এসএ টিভির রাজশাহী ব্যুরো প্রধান জাহিদ হাসানকে সভাপতি এবং আরটিভির রাজশাহী প্রতিনিধি মোস্তাফিজ রকিকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
এ ছাড়া নতুন কমিটির সহসভাপতি নির্বাচিত হয়েছেন চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার আবু সালে মোহাম্মদ ফাত্তাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মাই টিভির রাজশাহী বিভাগীয় প্রতিনিধি শাহরিয়ার অন্তু, কোষাধ্যক্ষ পদে বাংলা ভিশনের ক্যামেরাপারসন সজল মাহমুদ, দপ্তর সম্পাদক আনন্দ টিভির রাজশাহী প্রতিনিধি মোমিন ওয়াহিদ হিরো।
নতুন কমিটির কার্যনির্বাহী সদস্য পদে এটিএন বাংলার রাজশাহী প্রতিনিধি সুজাউদ্দীন ছোটন, ডিবিসি নিউজের সিনিয়র রিপোর্টার সৌরভ হাবিব এবং একুশে টেলিভিশনের রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটন নির্বাচিত হয়েছেন।
পরে নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ, সাধারণ সম্পাদক, মাহফুজুর রহমান রিটন, মহানগর জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাহবুবুল আহসান বুলবুল, এনসিপি মহানগরের সাধারণ সম্পাদক আতিকুর রহমান, রাজশাহী চেম্বারের সাবেক পরিচালক সাইফুর রহমান হীরক, রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল, রাজশাহীর স্বার্থ সংরক্ষণ কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট এনামুল হক, সাধারণ সম্পাদক মাহফুজুল হাসনাইন হিকোল।
অনুষ্ঠানে রাজশাহীতে কর্মরত টেলিভিশন সাংবাদিকদের পেশাগত অধিকার সুরক্ষা, পারস্পরিক সৌহার্দ্য ও পেশাগত মানোন্নয়নে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন নতুন কমিটির সদস্যরা।
