২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজারে ঘরে মিলল সাবেক ছাত্রদল নেতার গলাকাটা লাশ

রাফি আহমেদ রহিমপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি।

মৌলভীবাজারে ঘরে মিলল সাবেক ছাত্রদল নেতার গলাকাটা লাশ
মৌলভীবাজারের সাবেক ছাত্রদল নেতা রাফি আহমেদ।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2025, 04:23 PM

Updated : 26 Aug 2026, 01:32 PM

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ঘর থেকে সাবেক এক ছাত্রদল নেতার গলাকাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার সকালে উপজেলার রহিমপুর ইউনিয়নের সিদ্ধেশ্বরপুর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয় বলে কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) শামীম আকঞ্জি জানান।  

নিহত রাফি আহমেদ (২৮) রহিমপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি। তিনি ছত্তার মিয়ার ছেলে। তার চাচা আব্দুল জব্বার মুন্সীবাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক।

স্বজনরা জানান, প্রতিদিনের মত রাতে নিজের ঘরে ঘুমাতে যান রাফি। সকালে ঘুম থেকে উঠছিলেন না। তখন পরিবারের সদস্যরা তাকে ডাকতে গিয়ে দেখেন রক্তাক্ত দেহ খাটের ওপর পড়ে আছে।

পরিদর্শক (তদন্ত) শামিম বলেন, লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত শুরু হয়েছে।