চুয়াডাঙ্গায় কুপিয়ে একজনকে জখম
“ওই সময় আমি ঘটনাস্থলের পাশে ছিলাম। আমাকে দৌড়ে যেতে দেখে হামলাকারীরা পালিয়ে যায়।”
চুয়াডাঙ্গা শহরের টাউন ফুটবল মাঠের পাশে এক যুবককে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।
আহত নিপুন সাহাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার এসআই মোহাম্মদ বাবলু খান বলেন, ঘটনাটি শনিবার রাত সাড়ে ৯টার দিকের। টাউন ফুটবল মাঠের কাছে এক যুবককে কয়েকজন যুবক কুপিয়ে আহত করছে দেখতে পেয়ে আমি ঘটনাস্থলে যাই।
“ওইসময় আমি ঘটনাস্থলের কাছে ছিলাম। আমাকে দৌড়ে যেতে দেখে হামলাকারীরা পালিয়ে যায়।”
তিনি আরো বলেন, গতকাল ফল বিক্রি নিয়ে দুজনকে কুপিয়ে আহত করা হয়। সেই ঘটনার জের ধরে আজকের এই হামলার ঘটনা ঘটেছে বলে আমরা জানতে পেরেছি। হামলাকারীদের চিহ্নিত করা গেছে। তাদের ধরতে অভিযান চলছে।”
নিপুন বলেন, “হামলাকারীদের চিনতে পেরেছি। তাদের নাম আমি পুলিশকে জানিয়েছি।”
