২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে ট্রাক চাপায় বাইক আরোহী দম্পতি ও ছেলে নিহত

ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের ভাটই এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে আরাপপুর হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান।

ঝিনাইদহে ট্রাক চাপায় বাইক আরোহী দম্পতি ও ছেলে নিহত
দুর্ঘটনার খবর পেয়ে ঝিনাইদহ সদর হাসপাতালের আসেন নিহতের স্বজনরা।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2025, 09:06 PM

Updated : 26 Aug 2026, 01:08 PM

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী বাবা-মা ও ছেলে নিহত হয়েছেন।

বৃহস্পতিবার বিকালে উপজেলার ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের ভাটই এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে আরাপপুর হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান। 

নিহতরা হলেন- উপজেলার মাইলমারী গ্রামের কৃষক মোস্তফা হোসেন (৪৫), তার স্ত্রী সেলিনা খাতুন (৪০) এবং তাদের আট বছরের ছেলে মাহিন।

পুলিশ জানায়, মোস্তফা হোসেন বাড়ি থেকে স্ত্রী ও সন্তানকে নিয়ে ঝিনাইদহ শহরে যাচ্ছিলেন। ভাটই এলাকায় ঝিনাইদহগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ছেলে মাহিন মারা যায়। 

স্থানীয়রা গুরুতর অবস্থায় স্বামী-স্ত্রীকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদেরও মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর চালক ট্রাক ফেলে পালিয়ে গেছেন। 

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ইসরাইল বলেন, “হাসপাতালে আসার আগেই দুজনের মৃত্যু হয়েছে।”