লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতা আটক
আটক রাকিবুল হাসান মাসুদ রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের এক নেতাকে আটক করেছে পুলিশ।
সোমবার বিকালে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের ফতেহপুর গ্রাম থেকে তাকে আটক করা হয় বলে রামগঞ্জ থানার ওসি আবুল বাশার জানান।
আটক রাকিবুল হাসান মাসুদ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
মাসুদের স্ত্রী মমতাজ আক্তার বলেন, “আমার স্বামীর বিরুদ্ধে থানা ও আদালতে কোনো মামলা নেই। তিনি শারীরিকভাবে অসুস্থ। শুধু রাজনৈতিক কারণে তাকে আটক করা হয়েছে। দ্রুত তাকে আমাদের মাঝে ফিরিয়ে দেওয়ার দাবি করছি।”
কোন মামলায় মাসুদকে গ্রেপ্তার করা হয়েছে, জানতে চাইলে ওসি আবুল বাশার বলেন, “পরে জানাতে পারব।”
