১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

খাগড়াছড়িতে সহিংসতায় ক্ষতিগ্রস্তদের সহায়তা দিল জেলা পরিষদ

ক্ষতিগ্রস্ত প্রত্যেককে ১০ হাজার টাকা এবং এক বস্তা চাল দেওয়া হয়।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2025, 06:32 PM

Updated : 26 Aug 2026, 02:24 PM

খাগড়াছড়ি সদর উপজেলায় সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত ২৮টি পরিবার ও ব্যবসায়ীর মাঝে ত্রাণ ও আর্থিক সহায়তা দিয়েছে পার্বত্য জেলা পরিষদ। 

শনিবার সকালে জেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ত্রাণ বিতরণ করেন পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।

ক্ষতিগ্রস্ত প্রত্যেককে ১০ হাজার টাকা এবং এক বস্তা চাল দেওয়া হয়। 

এ সময় শেফালিকা ত্রিপুরা বলেন, “নৈতিক দায়িত্ব থেকে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছি। প্রাথমিক সহায়তা হিসেবে এ ত্রাণ দেওয়া হয়েছে। ভবিষ্যতেও পরিষদ সবসময় মানুষের দুঃসময়ে পাশে থাকবে।” 

সবাইকে তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহ্বান জানান।

এ সময় জেলা পরিষদের সদস্যরা উপস্থিতি ছিলেন।

২৩ সেপ্টেম্বর রাতে সদর উপজেলায় মারমা জাতিগোষ্ঠীর এক কিশোরীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনার পর থেকেই বিক্ষোভ ও উত্তেজনা চলছিল পার্বত্য এ জেলায়।

পরদিন ২৪ সেপ্টেম্বর এ ঘটনায় সেনাবাহিনীর সহায়তায় পুলিশ শয়ন শীল নামের ১৯ বছর বয়সি এক তরুণকে গ্রেপ্তার করে। এ ঘটনার জড়িত বাকিদের গ্রেপ্তার ও বিচার দাবিতে বৃহস্পতিবার জেলায় আধাবেলা সড়ক অবরোধ কর্মসূচি পালন করে ‘জুম্ম ছাত্র-জনতা’।

এরপর ২৭ সেপ্টেম্বর ভোর ৫টায় ‘জুম্ম-ছাত্র জনতা’র ব্যানারে অবরোধ কর্মসূচি শুরু হয়। কর্মসূচির কারণে চট্টগ্রাম-খাগড়াছড়ি, খাগড়াছড়ি-রাঙামাটি ও খাগড়াছড়ি-সাজেক সড়কে যান চলাচল বন্ধ থাকে।

এমন উত্তেজনার মধ্যে গুইমারায় ১৪৪ ধারা ভেঙে সহিংসতা হয়, সেখানে গুলিতে নিহত হয়েছেন অন্তত তিনজন। এ সময় স্বনির্ভর ও আশপাশের বেশকিছু দোকানে লুটপাটের ঘটনা ঘটে।

মারমা কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদনে ‘ধর্ষণের কোনো আলামত পাননি’ বলে জানিয়েছেন পরীক্ষায় নেতৃত্ব দেওয়া চিকিৎসক।

আরও পড়ুন:

খাগড়াছড়ির অবরোধ পুরো প্রত্যাহারের ঘোষণা

খাগড়াছড়িতে সহিংসতা: ক্ষতিগ্রস্তদের মাঝে চাল ও আর্থিক সহায়তা প্রদান

চার দিন পর খাগড়াছড়িতে অবরোধ স্থগিত

খাগড়াছড়িতে মারমা কিশোরীকে 'ধর্ষণের আলামত মেলেনি': চিকিৎসক

পূজা যেন শান্তিপূর্ণ না হয় সেজন্যই খাগড়াছড়ির ঘটনা: স্বরাষ্ট্র উপদেষ্টা

মারমা কিশোরী ধর্ষণ: গুইমারায় ১৪৪ ধারার মধ্যেই সহিংসতা, নিহত ৩

কী ঘটছে গুইমারায়? 'দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্র' দেখছে আইএসপিআর

খাগড়াছড়িতে মারমা কিশোরীকে ‘ধর্ষণের আলামত মেলেনি’: চিকিৎসক

খাগড়াছড়িতে সহিংসতায় ৩ মামলা, আসামি হাজারের বেশি

অবরোধ স্থগিত: খাগড়াছড়িতে খুলেছে দোকানপাট, বেড়েছে চলাচল