২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে তিন বাসের মধ্যে সংঘর্ষে প্রাণ গেল দুজনের

ওসমানীনগরে এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2026, 11:17 AM

Updated : 26 Aug 2026, 05:34 PM

সিলেটের ওসমানীনগর উপজেলায় তিন বাসের মধ্যে সংঘর্ষে দুজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ১০ জন। 

শনিবার সকাল ৭টায় ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার দয়ামীর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি মো. তারিকুজাম্মান। 

নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ জানায়, প্রথমে শ্যামলী আর এনা বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। তখন এনার পেছনে ছিল ইউনিক পরিবহনের একটি বাস। সেটি গিয়ে ধাক্কা খায় এনা গাড়ির পেছনে। এতে ইউনিক বাসের গ্লাস ভেঙে যায়। মূলত শ্যামলী আর এনা বাসের ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। 

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।