Published : 23 Jun 2026, 09:47 AM
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পোস্টার লাগানোর অভিযোগে রংপুরে ছাত্রলীগের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার রাত সাড়ে ৯টায় রংপুর মহানগর পুলিশের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার দুজন হলেন- নগরীর মেডিকেল পূর্ব গেইট মসজিদ এলাকার বাসিন্দা মাহামুদুর রহমান অভি (২৮) এবং কৌশিক হাসান দীপ্ত (৩০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
রংপুর মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার সনাতন চক্রবর্তী বলেন, অপরাধ দমন, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ পেশাদারিত্ব, নিষ্ঠা ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।