১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় মাদক সেবন ও বহনের দায়ে ৯ জনকে বিভিন্ন মেয়াদে সাজা

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারায় তাদের সাজা দেয় ভ্রাম্যমাণ আদালত।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2026, 09:50 PM

Updated : 11 Sep 2026, 03:51 PM

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় মাদক সেবনের অভিযোগে এক কবিরাজসহ নয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানান নাসিরনগর থানার ওসি মো. শাহিনুল ইসলাম।

সাজা পাওয়ারা হলেন- উপজেলার ভলাকুট ইউনিয়নের বাবুল মিয়া, লালু মিয়া, পায়েল মিয়া, জালাল মিয়া, চাতলপাড় ইউনিয়নের ফকিরদিয়া গ্রামের ইমরান মিয়া, হরিপুর ইউনিয়নের কবিরাজ জাহের মিয়া এবং চাপরতলা ইউনিয়নের শফিক মিয়া ও আঙ্গুর মিয়া।

পুলিশ জানায়, নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীনা নাছরিরের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক সেবন ও বহনের অভিযোগে নয়জনকে আটক করা হয়। 

পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

আইনি প্রক্রিয়া শেষে দণ্ড পাওয়াদের কারাগারে পাঠানো হয় বলে জানান ওসি শাহিনুল ইসলাম।