চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে নজরদারি থাকবে: বাণিজ্যমন্ত্রী
সিলেট সার্কিট হাউসে চা শ্রমিকদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি একথা বলেন।
প্রান্তিক চামড়া সংগ্রহকারীরা যাতে ন্যায্যমূল্য পান সেজন্য সরকারের নজরদারির কথা বলেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
তিনি বলেন, “এ বিষয়ে প্রয়োজনে হস্তক্ষেপ করবে সরকার।”
বুধবার দুপুরে সিলেট সার্কিট হাউসে চা শ্রমিকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের দেওয়া সাক্ষাতকারে তিনি একথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, এসব উদ্যোগের মূল উদ্দেশ্য হল, চামড়ার সঠিক সংরক্ষণ ও রপ্তানি আয় বৃদ্ধি করা।
এ ছাড়া আগামী বাজেট ব্যাবসা-বান্ধব পরিবেশ, বিনিয়োগ আকর্ষণ ধারার সূচনা করবে বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
