২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বাইকারের

ট্রাকসহ চালককে আটক করেছে পুলিশ।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2025, 09:14 AM

Updated : 26 Aug 2026, 11:37 AM

জয়পুরহাটে বালুবোঝাই ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার রাতে পৌর শহরের গারিয়াকান্ত এলাকায় জয়পুরহাট- ধামইরহাট সড়কে এ দুঘর্টনা ঘটে বলে জানিয়েছেন জয়পুরহাট সদর থানার ওসি শাহেদ আল মামুন। 

২৫ বছর বয়সী হৃদয় হোসেন জয়পুরহাট সদর উপজেলার তেরগাঁতী গ্রামের গাউছুল আজম বাবুর ছেলে। 

ওসি শাহেদ আল মামুন জানান, হৃদয় জয়পুরহাট শহরের মুন মার্কেটে আরএফএল বিক্রয়ক্রেন্দ্রে চাকরি করতেন। রাতে সেখান থেকে তিনি বাড়ি ফিরছিলেন। পথে বালুবোঝাই ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

ওসি মামুন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ। ট্রাকসহ চালককে আটক করা হয়েছে।