২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে আওয়ামী লীগের ২ নেতাকর্মী গ্রেপ্তার

গ্রেপ্তারদের মধ্যে একজন প্যানেল চেয়ারম্যান এবং অন্যজন ছাত্রলীগের সাবেক নেতা।

খাগড়াছড়িতে আওয়ামী লীগের ২ নেতাকর্মী গ্রেপ্তার
গ্রেপ্তার ঘনশ্যাম ত্রিপুরা ও এরশাদ।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2025, 04:38 PM

Updated : 26 Aug 2026, 11:45 AM

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এবং ছাত্রলীগের সাবেক এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলা পরিষদের অডিটোরিয়াম হল রুমে মতবিনিময় সভা শেষে ফেরার পথে চেয়ারম্যান এবং দীঘিনালা বাজার থেকে অন্যজনকে গ্রেপ্তার করা হয় বলে জানান দীঘিনালা থানার ওসি মো. জাকারিয়া।

গ্রেপ্তাররা হলেন- উপজেলার ১ নম্বর মেরুং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক ঘনশ্যাম ত্রিপুরা (৪৮) এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. এরশাদ (৩৭)।

ওসি জাকারিয়া বলেন, গ্রেপ্তার ঘনশ্যাম ত্রিপুরা ও এরশাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে।