২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাতিয়ায় বজ্রপাতে মায়ের সামনে ছেলের মৃত্যু

আরাফাত হোসেন (২১) ওই গ্রামের প্রয়াত আফছার উদ্দিনের ছেলে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2026, 09:04 PM

Updated : 26 Aug 2026, 03:30 PM

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বজ্রপাতে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।  

সোমবার বিকাল ৩টায় উপজেলার চরঈশ্বর ইউনিয়নের পূর্ব গামছাখালী গ্রামে এ ঘটনা ঘটে বলে হাতিয়া থানার ওসি কবির হোসেন জানান। 

নিহত মো. আরাফাত হোসেন (২১) ওই গ্রামের প্রয়াত আফছার উদ্দিনের ছেলে।  

চরঈশ্বর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য রাশেদ উদ্দিন বলেন, আরাফাত স্থানীয় খাসেরহাট বাজারের কসমেটিক ব্যবসায়ী ছিলেন। পাশাপাশি পরিবারিক জমিতে কাজও করতেন। দুপুরের দিকে মা শায়েলা আক্তারসহ বাড়ির পাশে খেত থেকে বাদাম তুলতে যান। বাদাম তুলে বাড়ি নিয়ে আসার পথে বজ্রপাতে ঘটনাস্থলেই মায়ের সামনে তার মৃত্যু হয়। পরে মায়ের চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।  

ওসি কবির হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।