২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুর বারে বিএনপির সবাই বিনাভোটে বিজয়ী

বৃহস্পতিবার দুপুরে বিজয়ীদের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার বাবর বেপারী।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2026, 05:15 PM

Updated : 26 Aug 2026, 03:05 PM

চাঁদপুর জেলা আইনজীবী সমিতি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন বিএনপিপন্থিরা।

অন্য কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় ‘সমমনা আইনজীবী ঐক্য প্যানেল’ থেকে মো. শামছুল ইসলাম মন্টু সভাপতি এবং জাকির হোসেন ফয়সাল সাধারণ সম্পাদক হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে বিজয়ীদের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার বাবর বেপারী।

এ সময় রিটার্নিং কর্মকর্তা জসিম উদ্দিন মেহদি হাসানসহ নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাচিত অন্যরা হলেন- সহসভাপতি মো. জাহাঙ্গীর হোসেন শেখ, শাহরিয়ার হোসেন পাটওয়ারী, সহসাধারণ সম্পাদক জাকির হোসেন পাটওয়ারী, মো. কাইয়ুম হোসেন সুমন, কোষাধ্যক্ষ বিবি হাওয়া, লাইব্রেরি সম্পাদক শামীম হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফয়সাল আহমেদ, মহিলা বিষয়ক সম্পাদক শিরীন আক্তার সুপ্তা, কার্যকরী সদস্য রোজিনা বেগম চৌধুরী, শহীদুল্লাহ মিজি, আল-আমিন, উম্মে হানী ও মো. রফিকুল ইসলাম।

২৬ ফেব্রুয়ারি বিএনপি ও জামায়াত সমর্থিত দুটি প্যানেল মনোনয়নপত্র দাখিল করে। ৫ মার্চ ছিল নির্বাচনের নির্ধারিত তারিখ। ভোটার সংখ্যা ছিল ৩৮২ জন। কিন্তু ১ মার্চ নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নেই অভিযোগ এনে প্যানেলে প্রত্যাহার করেন জামায়াতে ইসলামপন্থি ‘ঐক্যবদ্ধ আইনজীবী কল্যাণ পরিষদ’। 

ফলে নির্বাচনে আর প্রতিদ্বন্দ্বী প্যানেল ছিল না।