১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বৈরী আবহাওয়া: বরিশালের অভ্যন্তরীণ রুটে লঞ্চ বন্ধ

বরিশাল নৌ বন্দর কর্মকর্তা বলেন, ঝড়ো বাতাসের কারণে ৬৫ ফুট কম দৈর্ঘের লঞ্চ বিকাল সাড়ে ৪টা থেকে বন্ধ হয়েছে।

বৈরী আবহাওয়া: বরিশালের অভ্যন্তরীণ রুটে লঞ্চ বন্ধ
ফাইল ছবি

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2024, 09:19 PM

Updated : 10 Sep 2026, 12:17 PM

বৈরী আবহাওয়ায় কারণে বরিশালের অভ্যন্তরীণ ১০ নৌ রুটে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

শনিবার বিকাল সাড়ে ৪টা থেকে লঞ্চ বন্ধ করা হয়েছে বলে বরিশাল নৌ বন্দর কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান।

বরিশাল আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রুবেল হাওলাদার বলেন, গভীর সঞ্চালনশীল মেঘমালার কারণে বায়ু চাপের তারতম্য হয়েছে।

ফলে বরিশাল বিভাগের বিভিন্ন স্থানে ভারী ও অতিভারী বৃষ্টি হচ্ছে। যা আরও ৪৮ ঘণ্টা ধরে চলতে পারে।

তিনি বলেন, এ কারণে ঝড়ো বাতাস বইছে। নদ-নদীর পানি বাড়বে। এ অবস্থায় দেশের সমুদ্রবন্দরকে ৩ নম্বর ও নৌ বন্দরগুলোকে ২ নম্বর সর্তকর্তা সংকেত দেখাতে বলা হয়েছে।

বরিশাল নৌ বন্দর কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, “ঝড়ো বাতাসের কারণে ৬৫ ফুট কম দৈর্ঘের লঞ্চ বিকাল সাড়ে ৪টা থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে।

“এতে অভ্যন্তরীণ ১০টি রুটের লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যা বহাল থাকবে।”

ঢাকা-বরিশাল রুটে চলা লঞ্চের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানান এ নৌ বন্দর কর্মকর্তা।