নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি রুমা ময়মনসিংহে গ্রেপ্তার
তার বিরুদ্ধে গত বছর ছাত্র-জনতার আন্দোলনের সময় মিছিলে হামলার অভিযোগ রয়েছে।
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি জেসমিন আরা রুমাকে ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার রাত সাড়ে ১২টা দিকে নগরের মালগুদাম এলাকায় নিজ বাস থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম।
২৭ বছর বয়সি রুমা ওই এলাকার অবসরপ্রাপ্ত রেল কর্মচারী আবু তাহেলের মেয়ে। রুমার স্বামী সুলতান মাহমুদ টেক্সটাইল ইঞ্জিনিয়ার বলে জানা গেছে।
ওসি শিবিরুল ইসলাম বলেন, রুমা কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি। তার বিরুদ্ধে গত বছর ছাত্র-জনতার আন্দোলনের সময় মিছিলে হামলার অভিযোগ রয়েছে। সন্ত্রাসবিরোধী মামলায় তাকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।
