২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

আন্দোলনে অর্থ সহায়তা: মামলা থেকে অব্যাহতি শাবির সাবেক ৫ শিক্ষার্থীর

ঢাকা থেকে এই সাবেক শিক্ষার্থীদের গ্রেপ্তার করে সিআইডি।

আন্দোলনে অর্থ সহায়তা: মামলা থেকে অব্যাহতি শাবির সাবেক ৫ শিক্ষার্থীর

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; সিলেট

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2022, 04:26 PM

Updated : 20 Oct 2022, 04:26 PM

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে অর্থ সহায়তার অভিযোগে করা মামলায় সাবেক পাঁচ শিক্ষার্থীকে অব্যাহতি দিয়েছে আদালত। 

বৃহস্পতিবার দুপুরে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ আদালতের বিচারক সুমন ভূঁইয়া এ আদেশ দেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী নওশাদ আহমদ চৌধুরী। 

অব্যাহতি প্রাপ্তরা হলেন- টাঙ্গাইলের সখীপুরের দারিপাকা গ্রামের মতিয়ার রহমান খানের ছেলে হাবিবুর রহমান খান (২৬), বগুড়ার শিবগঞ্জ থানাধীন লক্ষ্মীকোলা গ্রামের মুইন উদ্দিনের ছেলে রেজা নুর মুইন (৩১), খুলনার সোনাডাঙ্গার মিজানুর রহমানের ছেলে এ এফ এম নাজমুল সাকিব (৩২), ঢাকার মিরপুরের মাজার রোডের এ কে এম মোশাররফের ছেলে এ কে এম মারুফ হোসেন (২৭) এবং কুমিল্লার মুরাদনগর থানাধীন নিয়ামতপুর গ্রামের সাদিকুল ইসলামের ছেলে ফয়সল আহমেদ (২৭)। 

তারা সবাই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। 

নওশাদ আহমদ জানান, গত ২৫ জানুয়ারি শাবিপ্রবিতে উপাচার্যের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে উসকানি দিতে অর্থ সহায়তার অভিযোগে সাবেক শিক্ষার্থীদের বিরুদ্ধে জালালাবাদ থানায় মামলা করেন মো. লায়েক আহমদ নামের এক ব্যক্তি। 

ঢাকা থেকে সিআইডি এই সাবেক শিক্ষার্থীদের গ্রেপ্তারের পর ২৬ জানুয়ারি আদালতে তোলা হলে আদালত তাদের জামিন দেন। দীর্ঘ তদন্ত শেষে পুলিশ মামলায় তাদের সম্পৃক্ততা পায়নি। 

বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তা জালালাবাদ থানার পরিদর্শক (তদন্ত) আবু খালেদ মামুন আদালতে চূড়ান্ত রিপোর্ট দাখিল করেন। পরে আদালত তাদের মামলা থেকে অব্যাহতি দেয়ার আদেশ দেন বলে জানান আইনজীবী নওশাদ। 

আরও পড়ুন:

পুরনো খবর:

সাত দিন পর অনশন ভাঙলেন শাবি শিক্ষার্থীরা
ঢাকায় শাবির সাবেক দুই শিক্ষার্থী ‘আটক’
শাবিতে অনশন ভাঙতে হুমকি, ভয় দেখানোর অভিযোগ
শাবিতে আমরণ অনশনে আরও পাঁচজন, হাসপাতালে ১৬
ফিরে গেছেন স্বেচ্ছাসেবীরা, শাবিতে অনশনকারীদের চিকিৎসা সেবা বন্ধ
শাবিতে চতুর্থ দিনে ১৫ অনশনকারী হাসপাতালে
শাবিতে অনশনের তৃতীয় দিনে অসুস্থ ২৩ শিক্ষার্থী, হাসপাতালে ৮
শাবিতে অনশনের দ্বিতীয় দিনে অসুস্থ ৩ শিক্ষার্থী
শাবিতে আন্দোলন গড়াল চতুর্থ দিনে