মাদারীপুরে ৩২ কেজির সামুদ্রিক কচ্ছপ উদ্ধার, পদ্মায় অবমুক্ত
সরকারি বরহামগঞ্জ কলেজ সংলগ্ন রাস্তার পাশে কে বা কারা রশি দিয়ে বেঁধে রাখে।
মাদারীপুরের শিবচর উপজেলায় প্রায় সাড়ে ৩২ কেজি ওজনের একটি সামুদ্রিক কচ্ছপ উদ্ধার করেছে মৎস্য বিভাগ। পরে সেটি পদ্মা নদীতে ছেড়ে দেওয়া হয়।
শিবচর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার বলেন, রোববার সকালে শিবচর বাজারে কচ্ছপটি আনে একটি চক্র। পরে সেটি সরকারি বরহামগঞ্জ কলেজ সংলগ্ন রাস্তার পাশে কে বা কারা রশি দিয়ে বেঁধে রাখে।
খবর পেয়ে কচ্ছপটি উদ্ধার করা হয়। দুপুরের দিকে উপজেলার কাঁঠালবাড়ি এলাকায় পদ্মা নদীতে অবমুক্ত করা হয়।
তিনি বলেন, এটি একটি সামুদ্রিক কচ্ছপ। এ ঘটনায় জড়িত কারো পরিচয় জানা যায়নি।
