শেরপুরের বন্যার পানিতে বৃদ্ধের মৃত্যু
বন্যায় তলিয়ে যাওয়া গ্রামের রাস্তা পার হওয়ার সময় এ ঘটনা ঘটে।
শেরপুরের নালিতাবাড়ীতে বন্যার পানিতে বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকালে বন্যায় তলিয়ে যাওয়া গ্রামের রাস্তা পার হওয়ার সময় এ ঘটনা ঘটে বলে স্থানীয়দের বরাত দিয়ে নালিতাবাড়ীর ইউএনও মো. মাসুদ রানা জানান।
নিহত ইদ্রিস আলী (৬৫) উপজেলার নয়াবিল ইউনিয়নের খালিসাকুড়া গ্রামের বাসিন্দা।
এদিকে, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাতভর বৃষ্টিতে ঝিনাইগাতী উপজেলার মহারশি নদীর পানি বেড়ে উপজেলার সদর বাজার ও উপজেলা পরিষদ চত্বরসহ চারটি ইউনিয়নের নিম্নাঞ্চলে আকস্মিক বন্যা দেখা দিয়েছে।
একই কারণে পানি বেড়েছে সীমান্তবর্তী নালিতাবাড়ী উপজেলার ভোগাই ও চেল্লাখালী নদীতেও। ফলে ডুবে গেছে নালিতাবাড়ী পৌরসভাসহ তিনটি ইউনিয়নের নিম্নাঞ্চল।
আরও পড়ুন:
