কুমিল্লায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার
সিসিটিভি ফুটেজ দেখে কিশোরকে চিহ্নিত করা হয়েছে।
কুমিল্লার চান্দিনা উপজেলায় পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার দুপুরে শিশুটির বাবা মামলার পর বিকালে ওই কিশোরকে (১৩) গ্রেপ্তার করা হয় বলে চান্দিনা থানার ওসি মো.সাহাবুদ্দীন খাঁন জানান।
শিশুটিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার ইউনিটে ভর্তি করা হয়েছে। শিশুটির বাবা একজন পরিবহন শ্রমিক।
মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, ১২ সেপ্টেম্বর শিশুটি প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে কিশোর তাকে একটি কিন্ডার গার্টেনে নিয়ে নির্যাতন করে। বাড়ি ফিরে শিশুটি কান্নাকাটি শুরু করলে পরিবার তাকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়।
ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে নিশ্চিত হয়ে সোমবার সকালে মামলা করা হয়।
