২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত দিয়ে ১৫ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ

আটকদের মধ্য দুই শিশু, নয়জন নারী ও চারজন পুরুষ রয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2025, 04:32 PM

Updated : 26 Aug 2026, 05:19 PM

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্ত দিয়ে ১৫ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী-বিএসএফ।

শনিবার রাতে উপজেলার বিভিষণ সীমান্ত দিয়ে ঠেলে পাঠানোদের রোববার ভোরে আটক করা হয়েছে বলে জানিয়েছেন নওগাঁ ব্যাটালিয়ন ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুদ।

তিনি বলেন, আটকদের মধ্য দুই শিশু, নয়জন নারী ও চারজন পুরুষ রয়েছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা যশোর, নড়াইল, খুলনা ও মানিকগঞ্জ জেলার বাসিন্দা। 

লেফটেন্যান্ট কর্নেল মাসুদ বলেন, “ভোরে সীমান্তে টহলের সময় ওই ১৫ জনকে দেখতে পায় বিজিবি সদস্যরা। তাদেরকে আটক করে ক্যাম্পে নিয়ে আসা হয়। তারা সবাই বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত হয়েছে বিজিবি। তাদেরকে গোমস্তাপুর থানায় সোপর্দ করা হয়েছে।”

গোমস্তাপুর থানার ওসি আব্দুল বারিক বলেন, “পুশইনের শিকার বাংলাদেশি নাগরিকরা থানা পুলিশের হেফাজতে রয়েছেন। এ ব্যাপারে ঊর্ধতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”