২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ট্রাক খাদে, চালকের সহকারী নিহত

চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি এই দুর্ঘটনয় পড়ে বলে পুলিশের ভাষ্য।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2022, 10:40 AM

Updated : 24 Aug 2022, 10:40 AM

গাজীপুরে ট্রাক খাদে পড়ে চালকের সহকারী নিহত হয়েছেন; আহত হয়েছেন ট্রাকের চালক।

জেলার শ্রীপুর উপজেলায় মঙ্গলবার রাত ৮টার দিকে তারা হতাহত হন বলে শ্রীপুর থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান জানান।

হতাহত কারও নাম-পরিচয় বলতে পারেনি পুলিশ।

ওসি মনিরুজ্জামান জানান, ট্রাকটি মুরগির খাদ্য বহন করছিল। মাওনা-কালিয়াকৈর সড়কে উপজেলার সিংগারদীঘির হাসিখালি সেতুর কাছে এসে চালক নিয়ন্ত্রণ হারান। এতে ট্রাকটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। তাছাড়া গাছে ধাক্কা খায় ট্রাকটি। এতে চালকের সহকাী (২৫) ঘটনাস্থলেই নিহত হন।

স্থানীয়রা আহত চালককে (৩৯) উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকায় পাঠায় বলে জানান ওসি। লাশ ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।