২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাম: কুমিল্লায় আরও এক শিশুর মৃত্যু

“স্বজনরা দেরিতে হাসপাতালে নিয়ে আসায় শিশুটির সংক্রমণ গুরুতর হয়ে ওঠে।”

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2026, 11:42 AM

Updated : 26 Aug 2026, 03:32 PM

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। 

শনিবার রাত সাড়ে ৮টায় হাম আইসোলেশন কক্ষে শিশুটির মৃত্যু হয় বলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের প্রধান ডা. মিয়া মনজুর আহমেদ জানিয়েছেন। 

নয় মাস বয়সী আরশ কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার তারাপুর গ্রামের আবুল কালামের ছেলে।

ডা. মনজুর আহমেদ বলেন, “আরশ নিউমোনিয়ায় আক্রান্ত ছিল। তবে স্বজনরা দেরিতে হাসপাতালে নিয়ে আসায় শিশুটির সংক্রমণ গুরুতর হয়ে ওঠে। এতে শারীরিক জটিলতা বেড়ে গেলে শিশুটির মৃত্যু হয়।” 

কুমিল্লায় এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ছয় শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজন ঢাকায় এবং বাকিরা কুমিল্লায় মারা গেছে বলে জানান তিনি।