নেত্রকোণায় তিন ‘মাদক কারবারি’ গ্রেপ্তার, ২৬ কেজি গাঁজা উদ্ধার
র্যাব জানায়, তাদের বিরুদ্ধে দুর্গাপুর থানায় মাদক মামলা করা হয়েছে।
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় অভিযান চালিয়ে সাড়ে ২৬ কেজি গাঁজাসহ ‘তিন মাদক কারবারিক’ গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার রাতে দুর্গাপুর পৌরসভার ২ নাম্বার ওয়ার্ডের বুরুঙ্গা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে ময়মনসিংহ র্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার মো. সামসুজ্জামান জানান।
গ্রেপ্তাররা হলেন- মাদারীপুর জেলার পলাশ মাতুব্বার (৪২), আবুল কাশেম বারি (৬৯) এবং রমজান শেখ (৩০)।
কমান্ডার সামসুজ্জামান বলেন, রাতে বুরুঙ্গা এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি মেরুন রঙের প্রাইভেট কার থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ির ভেতর তল্লাশি চালিয়ে চার কেজি গাঁজা জব্দ করা হয় এবং ঘটনাস্থল থেকে পলাশ, কাশেম ও রমজানকে গ্রেপ্তার করা হয়।
“পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাতেই ওই এলাকার পলাতক মাদক কারবারি এরশাদুল হকের (৪৫) বাড়িতে অভিযান চালিয়ে তার বসতঘরের মেঝের নিচে প্লাস্টিক ড্রামে রাখা আরও ২২ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। ”
গ্রেপ্তারদের বিরুদ্ধে দুর্গাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আলামতসহ তাদের থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা।
