২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে নোয়াখালীতে বিক্ষোভ, অবস্থান

জেলা শহরের জামে মসজিদ মোড়ের প্রধান সড়কে ‘জুলাই ঐক্য ব্যানার’ এ এই কর্মসূচি পালিত হয়।

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে নোয়াখালীতে বিক্ষোভ, অবস্থান
নোয়াখালীতে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2025, 07:27 PM

Updated : 26 Aug 2026, 12:41 PM

জুলাই গণহত্যার বিচার ও আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

শুক্রবার বিকাল ৪টায় জেলা শহরের জামে মসজিদ মোড়ের প্রধান সড়কে ‘জুলাই ঐক্য ব্যানার’ এ এই কর্মসূচি পালিত হয়। 

এতে জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্র শিবির, ইসলামী আন্দোলন, খেলাফত আন্দোলন, জাতীয় নাগারিক পার্টি-এনসিপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্রসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঘণ্টাব্যাপী বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি চলাকালে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। 

এ সময় সমাবেশে বক্তারা জুলাই গণহত্যার বিচার ও গণহত্যাকারী সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানান।