২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় হাওর থেকে যুবকের মরদেহ উদ্ধার

শনিবার বিকালে বাড়ি থেকে বের হয়ে রাতে বাড়ি ফিরেননি দিদারুল।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2025, 01:40 PM

Updated : 26 Aug 2026, 05:10 PM

নেত্রকোণার মদনে হাওর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকালে উপজেলার ফেকনি গ্রামের সামনের হাওর থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন মদন থানার ওসি মো. শামসুল আলম শাহ্।

দিদারুল ইসলাম (২৫) উপজেলার তিয়শ্রী ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের রহিছ মিয়ার ছেলে। 

পরিবারের সূত্রে ওসি বলেন, শনিবার বিকালে বাড়ি থেকে বের হয়ে রাতে ফিরেননি দিদারুল। সকালে ফেকনি গ্রামের হাওরে স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। 

খবর পেয়ে হাওর থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে নেত্রকোণা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান ওসি।