২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার

পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করেন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2025, 01:37 PM

Updated : 26 Aug 2026, 01:29 PM

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় দেশীয় ওয়ান শুটার গানসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। 

উপজেলার জামতৈল পশ্চিমপাড়া যাত্রী ছাউনির সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে সিরাজগঞ্জ ডিবি পুলিশের এসআই নাজমুল হক জানান।

গ্রেপ্তাররা হলেন- টাঙ্গাইলের কালিহাতি উপজেলার আফজালপুর গ্রামের খলিল প্রামাণিকের ছেলে মো. আলমগীর (২৬) এবং বেলকুচি উপজেলার শান্তারমোড় এলাকার শাহজাহান আলীর ছেলে মো. সজিব (২২)।

পুলিশ জানায়, অস্ত্রধারী দুই যুবক মোটরসাইকেলে যাচ্ছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করেন। তাদের আটকের পর দুইজনের কাছ থেকে দুইটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়।  

এসআই নাজমুল হক বলেন, এ ঘটনায় বেলকুচি থানায় মামলা হয়েছে। শনিবার তাদের আদালতে পাঠানো হবে।