১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ঝিনাইদহ পৌরসভায় ভোট চলছে

৯টি ওয়ার্ডে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ চলছে।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2022, 12:28 PM

Updated : 11 Sep 2022, 12:45 PM

ঝিনাইদহ পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে।

রির্টানিং কর্মকর্তা ওলিউর রহমান জানান, রোববার সকাল ৮টা থেকে পৌরসভার ৯টি ওয়ার্ডের ৪৭টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। চলবে বিকাল ৪টা পর্যন্ত।

এ নির্বাচনে মেয়র পদে চারজন, কাউন্সিলর পদে ৬৪ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ওলিউর বলেন, ২৬৫টি কক্ষে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ চলছে। নির্বাচনে ৮২ হাজার ৬৯৫ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে ৪০ হাজার ৪৪৬ জন পুরুষ ও ৪২ হাজার ২৪৯ জন নারী ভোটার রয়েছে।

নির্বাচন সুষ্ঠু রাখতে ১৮ জন নির্বাহী ও তিনজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, পাঁচ প্লাটুন বিজিবি, ৪৮০ জন পুলিশ, ৮০১ জন আনসার ও র‌্যাবের তিনটি স্ট্রাইকিং ফোর্স মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।