সিরাজগঞ্জে মহাসড়কের পাশ থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার
আনুমানিক ৬৫ বছর বয়সী ওই নারীর পরিচয় জানা চেষ্টা করছে পুলিশ।
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার ভোরে ঢাকা-বগুড়া মহাসড়কের আরআর স্পিনিং অ্যান্ড কটন মিলের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান হাটিকুমরুল হাইওয়ে ওসি আব্দুর রউফ।
আনুমানিক ৬৫ বছর বয়সী ওই নারীর পরিচয় জানা চেষ্টা করছে পুলিশ।
ওসি আব্দুর রউফ বলেন, মহাসড়কের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। ধারনা করা হচ্ছে কোনো যানবাহনের নিচে চাপা পড়ে ওই নারীর মৃত্যু হয়েছে।
ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।
